ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভারতীয় প্রধানমন্ত্রী বুধবার বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনাকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে শেখ হাসিনাও ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন।
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সময়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দুই সরকারের পক্ষ থেকেই দাবি করা হয়।
গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পরদিনও শেখ হাসিনাকে টেলিফোন করে যে কোনো সহযোগিতার জন্য ভারত প্রস্তুত আছে বলে জানান মোদী।বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সেই জঙ্গি হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে এক ভারতীয় তরুণীও আছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…