দীর্ঘ বিরতির পর স্বরূপে আশরাফুল

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে গত বছর অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এই মধ্যে বেশ কয়েকটি আসরে খেলেও ছিলেন, কিন্তু  বড় কোনো সফল্য পাননি। বহুদিন পর সেই চিরচেনা আশরাফুলের দেখা পেল ক্রিকেটপ্রেমীরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে দারুণ একটি ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি।

আজ সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আশারাফুলের অসাধারণ ইনিংসের ওপর ভর করে কলাবাগান সহজ জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। কলাবাগান জিতেছে ৭ উইকেটে, যাতে আশরাফুল খেলেছেন ৮১ রানের অসাধারণ একটি ইনিংস।

চমৎকার এই ইনিংসটি খেলতে আশরাফুল খরচ করেছেন ৮৭ বল, ৬টি চার ও দুটি ছক্কা সাজানো ছিল তাঁর ইনিংসটি। মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ১১১ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। মেহরাব অপরাজিত ছিলেন ৪৩ রানে।

এর আগে টস জিতে শেখ জামাল প্রথমে ব্যাট করতে নেমে ২১৩ রান করে। জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ সর্বোচ্চ ৪৫ রান করেন। এ ছাড়া সোহাগ গাজী ৩৯ ও ইলিয়াস সানি ৩৬ রান করেন। কলাবাগানের পক্ষে পেসার আবুল হাসান ৫০ রানে নেন তিন উইকেট।

এই সহজ লক্ষ্য তাড়া করে জিততে খুব একটা বেগ পেতে হয়নি আশরাফুলদের। এর আগে অবশ্য রান না পাওয়ার কারণে মানসিকভাবে কিছুটা চাপে ছিলেন আশরাফুল। তাই কয়দিনের জন্য বিশ্রামে গিয়েছিলেন। বিশ্রাম থেকে ফিরে দারুণ এই ইনিংসটি খেলে নিশ্চই বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি।

বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। তাই দীর্ঘ তিন বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এক সময়কার এই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত আগস্টে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago