মার্কিন রাষ্ট্রদূত মার্সা ব্লুম বার্নিকাট বলেছেন, কোনো কোনো মিডিয়ায় এ রকম প্রচার আছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, দখল করতে চায়। এ ধরনের তথ্য ভিত্তিহীন ও অসত্য। বাংলাদেশকে নিয়ন্ত্রণ বা দখলের কোনো মনোভাবই যুক্তরাষ্ট্রের নেই।
বুধবার আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
বার্নিকাট বলেন, আজকের দুনিয়ায় নিরাপত্তা পরিবেশ পরিবর্তন হয়েছে। একা কোনো দেশের পক্ষেই জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যেহেতু দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, সে কারণে আমাদের অভিজ্ঞতা, প্রযুক্তি ও কৌশল রয়েছে। সেদিক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
বাংলাদেশের ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে মঙ্গলবার সই হওয়া চুক্তির উদাহরণ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত আস্থার সম্পর্ক রয়েছে।
অ্যামচেমের মাসিক ভোজসভা উপলক্ষে ‘সেইফগার্ডিং ডিজিটাল প্লাটফর্ম’ শীর্ষক এ সভা রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
অ্যামচেম সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মার্কিন দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা ক্যাথেরিন সিগরেভস, প্রযুক্তিবিদ হাবীবুল্লাহ এন করিম, অ্যামচেমের সাবেক সভাপতি আফতাব উল-ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুব জামিল, রোকেয়া আফজালসহ দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…