২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালকনিহত

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টার মো‌ড়ে সকাল সাতটা নাগাদ  প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক কে বহন কারী  মাইক্রবাসের সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাকেরমু‌খোমু‌খি সংঘর্ষ ঘট‌লে এ দূর্ঘটনা ঘ‌টে। আহত‌দের ফ‌টিকছ‌ড়ি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে প্রাথ‌মিক চি‌কিৎসা‌শে‌ষে এম্বু‌লেন্স‌যো‌গে চ‌মেক হাসপাতা‌লে স্থানান্তর করা হয়। চ,মে,ক হাসপাতালে নেয়ার পথে প্রচন্ড রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়। জানা যায় তিনি পটিয়া পিটিআই পরিদর্শন শেষে খাগরাছড়িতে নবনির্মিত পিটিআই ভবনের কার্যক্রম পরিদর্শনে যাচ্ছিলেন।একজন প্রত্যক্ষ্যদর্শী  প্রাথমিক প্রধান শিক্ষক দিদারুল আলম চোধুরী তার বর্ননায় হাসপাতাল থেকে তার ফেসবুক স্ট্যাটাসে যেভাবে বললেন

প্রত্যক্ষভা‌বে যা দেখলাম —-
সকাল পৌ‌নে আটটায় প্র‌শি প্রনয়ন বড়ুয়ার মু‌ঠোফো‌নে অবগত হ‌য়ে দূর্ঘটনাস্থ‌লে ছু‌টে গেলাম এবং রাস্তার দু’পা‌শে গা‌ড়িদু‌টো দুম‌ড়ে-মুচ‌ড়ে প‌ড়ে থাক‌তে দেখা গে‌লো। আহত‌দের খোঁ‌জে স্থানীয় স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে গি‌য়ে দেখলাম চট্টগ্রাম পি‌টিআই’র সম্মা‌নিয় সুপারঃ জনাব মোঃ র‌ফিকুল ইসলাম তালুকদার ম‌হোদ‌য়ের প্রাথ‌মিক চি‌কিৎসা চল‌ছে এবং উনার স্ত্রী প‌টিয়া পি‌টিআই’র সুপার জনাব মুশ‌ফিকা ম্যাডাম কান্নাজ‌ড়িত অবস্থায় শিয়‌রে ব‌সে আ‌ছেন। অন্য বে‌ডে হাইএচ চাল‌কের প্রাথ‌মিক চি‌কিৎসা চল‌ছি‌লো। জানলাম, এর আ‌গেই আ‌রো দুজন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তাঁ‌দের প‌রিচয় পু‌রোপু‌রি জান‌তে পা‌রি‌নি।
এটি লেখা অবস্থায় জান‌তে পারলাম, ন্যাপ মহাপ‌রিচালক ম‌হোদয় মারা গে‌ছেন’

ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার সাথে সাথে পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা গেছে।

Share.

Comments are closed.