২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৫

দুই শতাধিক স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি!

Google+ Pinterest LinkedIn Tumblr +

শেরপুর: গুলশান হামলা, শোলাকিয়া হামলাসহ সারা দেশ জখন জঙ্গিবাদের আতঙ্কে কাঁপছে। সরকার যখন কার্যকরি পদক্ষেপের মাধ্যমে জঙ্গি দমনে মাঠে নেমেছে। ঠিক তখনি আইএস পরিচয়ে চিঠির মাধ্যমে শেরপুরে দুই শতাধিক স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে।

শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়কে হত্যার হুমকি দিয়ে এ চিঠি দেওয়া হয়েছে।

এছাড়া ওই চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা, দুই শতাধিক মসজিদসহ অন্যান্য স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে আইএস পরিচয়ে এ হুমকি দেওয়া হয় বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা অনীল কুমার রায়।

চিঠি পাওয়ার পর অনীল কুমার রাত ১১টার দিকে নকলা থানায় সাধারণ ডায়রি করেছেন।

এ ব্যাপারে অনীল কুমার রায় জানান, রাত ৯টার দিকে বাড়ি দরজার নিচ দিয়ে আরবি ও বাংলার সংমিশ্রণে লেখা চিঠিটি কে বা কারা দিয়ে যায়। চিঠিতে আই এসের পরিচয় দেওয়া হয়েছে।

নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার বলেন, সাধারণ ডায়রি করার পর আমরা তদন্ত শুরু করেছি।

Share.

Comments are closed.