সরকার দেশের সকল ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করবে-প্রধানমন্ত্রী

একটি মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠায় বৌদ্ধসহ সকল ধর্ম বিশ্বাসের মানুষকে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার দেশের সকল ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করবে। বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে সকল ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা বৌদ্ধ সম্প্রদায়ের এখানে উপস্থিত আছেন তাদের এইটুকুই বলব, আপনাদেরই দেশ, আপনাদেরই মাটি- সকলেই সমমর্যাদা নিয়ে ধর্ম পালন যেভাবে করবেন এবং সেই মর্যাদা নিয়েই আবার চলবেন, আমরা সেটাই চাই।
দেশের সকল গোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার জন্যই সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন সকলকে নিয়েই, কাউকে বাদ দিয়ে নয়, আমরা সকলের ভাগ্য পরিবর্তন করতে চাই। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে চাই। গণভবনের সবুজ লনে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, সংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরো, উপসংঘ প্রধান রাজ সত্যপ্রিয় মহাথেরো, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষু সংস্থার সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো, বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়–য়া, বৌদ্ধকল্যাণ সংঘের ট্রাস্টি সুপ্ত ভূষণ বড়–য়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়–য়া প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago