২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৭

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

Google+ Pinterest LinkedIn Tumblr +

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের শুভ জন্মদিন, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম দেয়া হয় ‘বুদ্ধপূর্ণিমা’। আজ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দও এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন। আজ সরকারি ছুটির দিন। এদিকে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ রাজধানীসহ সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের এ প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে বৌদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে সকালে বুদ্ধপূজা ও সংঘদান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাসাবো সবুজবাগ ধর্মরাজী বৌদ্ধ মহাবিহারে বৌদ্ধ পূজা, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।

Share.

Comments are closed.