২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

চট্টগ্রামে র‍্যাবের হাতে অস্ত্র সহ আটক ১

Google+ Pinterest LinkedIn Tumblr +
মোঃ আলাউদ্দীন,হাটহাজারী থেকেঃ
হাটহাজারীতে মোঃ মহিন উদ্দিন বাবলু (৩৩) নামে এক যুবককে ২টি ওয়ান
শুটারগান এবং ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ আটক করে মডেল থানা পুলিশের
কাছে সোপর্দ্দ করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। মঙ্গলবার(৯ মে)ভোর রাতে র‌্যাব
অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ মহিন উদ্দিন বাবলু
চিকনদন্ডি ইউনিয়নের চিকনদন্ডি গ্রামের মৃত অলি আহম্মেদের সন্তান।
র‌্যাব সূত্রে জানা যায়, ভোর রাতে চিকনদন্ডী ইউনিয়নের কারকনের পাড়াস্থ
জহির মাঝির ঘরে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে
এমন তথ্যের ভিক্তিতে লেঃ কমান্ডার আশেকুর রহমান, (এক্স), বিএন এর
নেতৃত্বে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের
পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মহিন উদ্দিন বাবলুকে আটক করে। এ সময়
তার কাছ থেকে ২ টি ওয়ান শুটারগান এবং ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার
করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন
জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,র‌্যাব ৭ এর সদস্যরা ২ টি ওয়ান
শুটারগান ৩ রাইন্ড শর্টগানের কার্তুজসহ বাবলুকে থানায় সোপর্দ্দ করেছে।তার
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে, যার নাম্বার ২০, তারিখ-০৯/০৫/২০১৭ ইং।
Share.

Comments are closed.