মোঃআলাউদ্দীন,হাটহাজারী প্রতিনিধিঃ
১১দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে পরাজয় মেনে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা
নিহত জাহেদ কে তার গ্রামের বাড়ীতে জানাযা নামাজ শেষে পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়েছে ।৮ই মে ২০১৭ইং সোমবার আছরের নামাজের পর মেখল
হামযা খাঁ দিঘীর পাড়স্থ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাযা
নামায অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটের দিকে
হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের সুবেদার পুকুরপাড় সংলগ্ন এলাকায়
মোটরসাইকেলের সাথে মিনিট্রাক( চট্টমেট্রো ন-১১-১১৪৯৪৭) এর মুখোমুখি
সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহেদের মাথা ও মুখমন্ডলে মারাত্মকভোবে আঘাত
লাগে। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সদরেরর একটি
প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে নগরীর
একটি হাসপাতালে প্রেরন করে । সেখানে প্রায় ১০ দিন আইসিইউতে রেখে চিকিৎসা
দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে
যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ৭ ই মে দুপুর আনুমানিক ১২
টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমায় জাহেদ। তার
অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।রাজধানী ঢাকার এ্যাপোলো
হাসপাতাল থেকে তার মরদেহ মেখলের গ্রামের বাড়ী আনলে আত্নীয়-স্বজনের
কান্নার শব্দে এক হৃদয়বিদারক পরিবেশের সৃস্টি হয়।
নিহত জাহেদ উপজেলার মেখল ইউনিয়নের ৪ নং ওয়াডের নজর মোহাম্মদ কাজী পাড়ার
মাহবুব আলমের একমাত্র পুত্র,সে দেড় মাস পূর্বে কর্মস্থল প্রবাস থেকে
দেশের বাড়ীতে বেড়াতে আসে ।