২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৯

গণস্বাস্থ্যে কিডনির ডায়ালাইসিস হবে ১১০০ টাকায়

Google+ Pinterest LinkedIn Tumblr +

কিডনির ডায়ালাইসিসের ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে যাচ্ছে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল। কম খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে আগামী সপ্তাহ থেকে হাসপাতালের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে মাত্র ১১০০ টাকায় কিডনির ডায়ালাইসিসি সেবা শুরু করতে যাচ্ছে। আজ শনিবার হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য নগর কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মো. আবদুল হামিদ প্রমুখ। উল্লেখ্য, কিডনি বিকল হলে রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস। বর্তমানে বাংলাদেশে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কিডনি রোগীদের প্রতি মাসে ডায়ালাইসিস করতে খরচ হয় ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা। এতে দরিদ্র রোগীদের চিকিৎসা খরচের ব্যয় বহন করতে হিমশিম খেতে হয়। সে অবস্থা বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের রোগীদের কথা মাথায় রেখে এই সেবা শুরু করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Share.

Comments are closed.