একই হাসপাতালের বেডে ৫৪ বছর পর মারা গেলেন

একই হাসপাতালে টানা ৫৪ বছর ভর্তি থাকার পর মারা গেছেন জেমস মরিস। ফলে তিনিই হাসপাতালে সব থেকে বেশি সময় অবস্থান করা একজন রোগী ছিলেন এমনটাই ভাবা হচ্ছে। বৃটেনের নাগরিক ও সাবেক সেনাসদস্য জেমস ম সময় তাকে ভর্তি করানো হয় নর্থ ল্যাঙ্কাশায়ারের এয়ারড্রিতে অবস্থিত ওয়েস্টার মোফফাত হাসপাতালে। এখানে তার পায়ে অপারেশনের সময় অপারেশন টেবিলেই হৃদযন্ত্রের জটিলতায় (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হন। তারপর থেকে তার চিকিৎসা চলতে থাকে ওই হাসপাতালেই। অবশেষে এপ্রিলের শেষের দিকে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তার আগে তিনি মাত্র তিনটি শব্দ বলতে পারতেন। তার ভাই কার্ল মরিস (৬২) বলেছেন, ওয়েস্টার মোফফাত হাসপতালের একজন স্টাফ বলেছেন, জেমসের চেয়ে বেশি দিন একটানা হাসপাতালে থাকা কোনো ব্যক্তির রেকর্ড তাদের কাছে নেই। কার্ল মরিসের বাস কোটব্রিজে। তিনি বলেন, এতগুলো বছরে তার সঙ্গে আমরা যোগাযোগ, ভাব বিনিময় করতে পেরেছি। তিনি মানসিক দিক থেকে সুস্থ ছিলেন। তবে সব সময় আমাদের সঙ্গে কথা বলতে পারতেন না। তিনি ভালোবাসতেন এমন মাত্র তিনটি শব্দ উচ্চারণ করতে পারতেন এ সময়ে। সেই শব্দ তিনটি হলো ‘হোম’, ‘পাব’ ও ‘হর্সেস’। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা তাকে ছুটির দিনে নিয়ে যেতাম বৃটেনের বিভিন্ন স্থানে। হাসপাতাল কর্র্তৃপক্ষ জানতো যে, তিনি ‘পাব’ বা বার কতটা পছন্দ করেন। তাই তারাও মাঝে মাঝে তাকে সেখানে নিয়ে যেতো। জার্মানিতে স্কটিশ রাইফেল রেজিমেন্টে দায়িত্বরত ছিলেন জেমস মরিস। সেকানে এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। এতে তার নাক ও উরুর হাড় ভেঙে যায়। উরুতে অপারেশনের সময় তার ব্রেনের কিছু অংশ অসাড় হয়ে পড়ে। ওদিকে ওয়েস্টার মোফফাত হাসপাতালের সিনিয়র চার্জ নার্স হেলেন রায়ান বলেছেন, এ সময়ে জেমস মরিস পরিবারের প্রতি আমাদের সমবেদনা।
হাসপাতালে ব্যতিক্রমভাবে এত দীর্ঘ সময় কাটানোর পর তিনি অনেকের জীবন ছুঁয়ে গেছেন। তার ছিল আত্মবিশ্বাস। ছিল আদর্শ। এখানে হিদার ওয়ার্ডে ছিলেন তিনি। এ ওয়ার্ডের সবাই তাকে খুব মিস করবেন। ওদিকে ন্যাশনাল হেলথ স্কিমের একজন মুখপাত্র বলেছেন, হাসপাতালে একটানা ৫৪ বছর কাটানো কোনো মানুষের রেকর্ড তাদের কাছে নেই।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago