তারা সুপ্রিম কোর্টের ওপরও খবরদারি করতে চাইছেন-প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সরকারের একটি মহল শুধু বিচার বিভাগের ওপরই হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, সুপ্রিম কোর্টের ওপরও খবরদারি করতে চাইছেন।

গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সার্কিট হাউসে জেলা জজশিপের আয়োজনে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। বিচার বিভাগ নিয়ে সরকারের একজন মন্ত্রীর সাম্প্রতিক সময়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

প্রায় ৮০ মিনিটের ওই বক্তৃতায় প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে প্রশাসনিক বিভাগের হস্তক্ষেপের ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেন। তিনি বলেন, ‘প্রতি পদে পদে প্রশাসনের তরফ থেকে বাধা চলে আসছে। আমি মনে করলাম সারা বাংলাদেশের জুডিশিয়ারিকে ডিজিটালাইজেশন করব। কিন্তু ডিজিটালাইজেশন করব যে, সেই সরকারেরই একটা মন্ত্রণালয় যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট তারাই চিঠি দিয়ে বলছে, ডিটিজালাইজেশন মাননীয় প্রধানমন্ত্রীর আশা-আকাঙ্ক্ষার সঙ্গে এটা মেলে না।’ এ কারণে বিচার বিভাগকে আধুনিক করা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

সুরেন্দ্র কুমার বলেন, ‘সরকারের একটি মহল থেকে বলা হচ্ছে বিচার বিভাগ সহযোগিতা করছে না প্রশাসনকে। আমরা যদি সহযোগিতা না করতাম তাহলে মামলার জট এত কমত না এবং সরকারের রাজস্বও এত আদায় হতো না।’

প্রধান বিচারপতি উল্লেখ করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের কারণেই সরকার সর্বোচ্চ রাজস্ব আদায়ে সক্ষম হয়েছে। বিচার বিভাগ সব সময়ই প্রশাসনকে সহায়তা করে কিন্তু প্রশাসনই কোনোদিনই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। প্রশাসন সবসময়ই বিচার বিভাগের কাজের ওপর হস্তক্ষেপ করতে চায়।

এর আগে সকালে প্রধান বিচারপতি বগুড়ার জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বেশ কিছু আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। সম্মেলেন তিনি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর বিচারিক দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য বিচারকদের নির্দেশ দেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago