১৬ই অক্টোবর, ২০২১ ইং | ৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বিকাল ৩:৫৪

বরখাস্ত হলেন নর্থ সাউথের প্রো-ভিসি

Google+ Pinterest LinkedIn Tumblr +

নতুন সকাল: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপউপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলাল আহমেদ বলেন, প্রো-ভিসি আটক থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশসন তাকে সমায়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ চারজনকে গত শনিবার আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Share.

Comments are closed.