২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

উচ্ছেদের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও

Google+ Pinterest LinkedIn Tumblr +

ক্সবাজার শহরের মোহাজের পাড়াসহ আশপাশের শত বছরের ঘরবাড়ি উচ্ছেদের প্রতিবাদে জেলা প্রশাসকের (ডিসি) অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে লোকজন। সোমবার সকালে এলাকার পাঁচ হাজার নারী পুরুষ ও জনপ্রতিনিধিদের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভা চলছিল। একপর্যায়ে এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহাবুবর রহমান, কাউন্সিলর হেলাল, নোবেলসহ অন্য নেতারা বক্তব্য দেন। পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

বৈঠকে জেলা প্রশাসক উচ্ছেদের সিদ্ধান্ত স্থগিত করেন। ঘোষণাটি এলাকাবাসীকে জানালে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।

গত ২৪ এপ্রিল বিনা নোটিশে মোহাজের পাড়ায় অতর্কিতভাবে জেলা প্রশাসন অভিযান চালিয়ে সাত-আটটি ঘর ভেঙে দিলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।

Share.

Comments are closed.