তবে পুলিশ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছে।
বাবা হযরত আলীর আট বছর বয়সের পালিতা কন্যা আয়েশা আক্তারকে নিয়ে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের কাছে ট্রেনের নীচে কাটা পড়েন গত শনিবার রাতে।তাদের বাড়ি শ্রীপুর উপজেলারই কর্ণপুর গ্রামে।
নি:সন্তান দম্পতি হযরত আলী এবং হালিমা বেগম মাত্র একদিন বয়স থেকে আয়েশা আক্তারকে নিজেদের কাছে নিয়ে লালন পালন করতেন।মেয়েটি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়তো।দিনমজুর হযরত আলীর স্ত্রী হালিমা বেগম যে মামলাটি করেছেন তাতে তিনি অভিযোগ করেছেন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধির সাহায্য না পেয়ে তাঁর স্বামী মেয়েকে নিয়ে টেনের নীচে ঝাঁপ দেয়ার পথ বেছে নেন।
হালিমা বেগমের বাড়িতে গিয়ে তাঁর এবং গ্রামবাসীর সাথে কথা বলেছেন স্থানীয় সাংবাদিক মাসুদ রানা।
তিনি বলছিলেন, “হালিমা বেগম আমাকে জানিয়েছেন যে, তাঁর মেয়েকে প্রতিবেশী এক যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতো এবং কয়েকবার শ্লীলতাহানির চেষ্টা করেছে। এই অভিযোগ নিয়ে তারা স্থানীয় মেম্বারের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু মেম্বার তাচ্ছিল্য করে তাড়িয়ে দেন।”
তিনি বলেন, “পুলিশের কাছেও অভিযোগ করেছিলেন তারা । তাদের অভিযোগ করার কথা জানাজানি হওয়ার পর প্রতিবেশীরা হয়রানি করা বাড়িয়ে দিয়েছিল। এমন অবস্থায় বিচার না পেয়ে বাবা মেয়েকে নিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়েছে।” বিবিসি
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…