২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৬

‘শ্রমিকদের বেতন আমরাই বাড়িয়েছি’

Google+ Pinterest LinkedIn Tumblr +

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের বেতন আমরাই বাড়িয়েছি। কারণ যাদের দিয়ে দেশের উন্নয়ন হবে, তারাও যেন স্বস্তিতে সংসারটা চালাতে পারে সেটাই ছিল আমাদের লক্ষ্য। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের এক অনুষ্ঠানে আজ সোমবার এসব কথা বলেন তিনি।

শ্রমিকদের বেতন বাড়ানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শ্রমিকদের বেতন যে হারে বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার, বিশ্বের অন্য কোনও দেশের সরকার শ্রমিকদের বেতন সেই হারে বাড়াতে পারেনি। ১৯৯৬ সালে এসে দেখলাম শ্রমিকরা মাত্র ৮শ থেকে ৯শ টাকা নিম্নতম মজুরি পেত। তখনই আমরা শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা নেই। পরে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। কাজে ঢুকলেই তাদের বেতন প্রথমে ৩ হাজার, পরে ৫ হাজার ৩শ টাকায় আনা হয়েছে। এটা কেউ ভাবতে পারেনি।

তিনি আরও বলেন, সবসময় চেষ্টা করেছি শ্রমিকদের পাশে থাকতে। আমি যখন বিরোধী দলে ছিলাম তখনও যেকোনও জায়গায় দুর্ঘটনা ঘটত। এ ধরনের কোনও ঘটনা ঘটলেই আমি ছুটে যেতাম।

Share.

Comments are closed.