হুমায়ূন আহমেদ স্মরণে মঙ্গলবার তার প্রিয় নুহাশপল্লীতে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে গাজীপুর এলাকার কয়েকটি এতিমখানার শিশুদের দাওয়াত দেওয়া হয়েছে। দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে হুমায়ূন আহমেদের প্রিয় খাবার পরিবেশন করা হবে।
হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, ‘হুমায়ূন আহমেদের প্রিয় খাবার রান্না করে এতিম শিশুদের খাওয়াব। দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদ তার বাবার জন্য যখন দোয়া মাহফিলের আয়োজন করতেন তখন সবসময় নিজের প্রিয় খাবার এতিমদের নিজ হাতে বেড়ে খাওয়াতেন। এবার আমি এই কাজটি করব।’
হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
