রাতভর উদ্দাম পার্টি। শেষ রাতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে ঘটল দুর্ঘটনা। আর এ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার বিখ্যাত মডেল ও টিভি উপস্থাপিকা সোনিকা সিং চৌহান।
এ দুর্ঘটনায় গুরুত
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ পর বিক্রম ও সোনিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় মডেল সোনিকা চৌহানকে। আর বিক্রম এখনো হাসপাতালে ভর্তি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ গতিতে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাড়িটি ফুটপাতে উঠে যায়। তারপর সেটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের চাকা দুমড়েমুচড়ে গিয়েছে।
দুর্ঘটনার পর গাড়ির ভেতরেই আটকে পড়েন বিক্রম ও সোনিকা। শব্দ শুনে ছুটে এসে স্থানীয় জনতা উদ্ধার করেন দুজনকেই। সোনিকা যেদিকে বসেছিলেন, সেদিকেই গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর মাথাসহ শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে।
এদিকে পুলিশ জানিয়েছে, শহরের একটি দামী হোটেলে রাতের পার্টিতে ছিলেন সোনিকা ও বিক্রম। সেই পার্টিতে তাঁরা মদ্যপান করেছিলেন বলে তথ্য মিলেছে। মদ্যপান করার পর প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পাশাপাশি বিক্রমের রক্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
এরই মধ্যে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বিক্রমের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…