জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া কিছুই বুঝে না। ওরা শুধু ক্ষমতায় থাকতে চায়। বর্তমানে দেশের মানুষের জান ও মালের কোনোই নিরাপত্তা নেই। মানুষ লিখতে পারে না, কথা বলতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না, কে কখন গুম হয়ে যায় তার কোন নিশ্চয়তা নেই। কত মায়ের বুক খালি হয়েছে, তার কোন পরিসংখ্যা নেই। অথচ জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে এসবের কিছুই ছিলো না।
তিনি ১০ এপ্রিল সোমবার বিকালে নরসিংদী জেলা জাতীয় পার্টি আয়োজিত জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহা-সচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এড. সালমা ইসলাম এমপি, ঢাকা মহানগর (উত্তর)’র সভাপতি এসএম ফয়সল চিশতী।
জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নেতা আমির হোসেন ভূইয়া এমপি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জাপা নেতা জাকির হোসেন ভূইয়া, ইঞ্জিনিয়ার এমএ ছাত্তার, এসএম জাহাঙ্গীর পাঠান, এড. একেএম রেজাউল করিম বাছেদ, শামীম রানা ভূইয়া ও আবু সাঈদ স্বপন প্রমুখ।
এরশাদ বলেন, মরনের শেষ সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে শেষ বারের মত একটি সুযোগ দিন। ক্ষমতায় যেতে পারলে আবার এদেশের মানুষকের জান মালের নিরাপত্তা দিবো, দেশের সার্বিক উন্নয়নসহ সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে জনগনের সাথে থেকে জাতীয় পার্টি কাজ করে যাবে। সম্মেলনে শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও হাবিবুর রহমান ভূইয়াকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…