মোঃআলাউদ্দীন,হাটহাজারী থেকেঃ
চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে
১০টি সিএনজি চালিত অটো-রিকসার চালককে অর্থদন্ড প্রদান ও সতর্ক করে দেওয়া
হয়েছে।
রবিবার(৩০ এপ্রিল) দুপুরে সদরের ফায়ার সার্ভিস স্টেশন গেইট সংলগ্ন এলাকায়
অবৈধ পাকিং,পরিবহন রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স, টোকেন,
বীমা ও রুট পারমিট না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস আর আরমান শাকিলের
নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । পৌরসভার আইন ২০০৯(১০৮)ধারা মোতাবেক
অবৈধ পাকিং যানবাহনের ও চালকের বৈধ কাগজ পত্র না থাকার দায়ে দশ সিএনজি
অটো রিকসা চালককে আংশিক অর্থদন্ড প্রদান করে তাদেরকে সর্তক করে দেওয়া হয়।
জানা যায়, হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন গেইটের সামনে অবৈধ ভাবে প্রায়
সার্বক্ষণিক এলামেলোভাবে সিএনজি চালিত অটোরিকসা দাঁড় করিয়ে রাখা হয় যার
কারনে কোথাও দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অগ্নি নির্বাপক
গাড়ী ও সরঞ্জাম বের করতে চরম প্রতিবন্ধকতার সৃস্টি হয়।
এ ব্যাপারে উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভায় গুরুত্বপুর্ণ
স্থানে অবৈধ পাকিং উচ্ছেদ করে পৌর এলাকা যানজটমুক্ত করার সির্দ্ধান্ত
নেওয়া হয়। নবাগত সহকারি কমিশনার (ভুমি)) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী
অফিসার এস আর আরমান শাকিল যোগদানের পর তিনি এ সব গাড়ির বিরুদ্ধে জোরালো
ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু করেন।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকতা জাকির হোসেন জানান, অবৈধ
পাকিংয়ের কারনে কোথাও দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অগ্নি
নির্বাপক গাড়ী ও সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব হয়ে যেতো।এ
অভিযানের ফলে এখন ফায়ার সার্ভিস প্রবেশ দ্বার অনেকটা যানজটমুক্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরমান শাকিল জানান, আইন অমান্য করায় এ সব গাড়ির
বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হয়েছে। আগেই তাদেরকে ফায়ার সার্ভিস স্টেশন
গেইটের সামনে গাড়ি পাকিং না করার নির্দেশ দেয়া হয়েছিলো কিন্ত তারা সে
আদেশ অমান্য করেন। যার কারনে এ অভিযান পরিচালনা করা হয়। পৌর এলাকা
যানজটমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
