অর্ধশত প্রদর্শনীর দ্বারপ্রান্তে চলে এল স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটির ৪৯তম মঞ্চায়ন হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি জানান, মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২ সালে কাব্যনাট্য ও ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। এর মধ্যে কাব্যনাট্য অনুসরণে স্বপ্নদল মঞ্চে এনেছে ‘চিত্রাঙ্গদা’।
নাটকটিতে অভিনয় করছেন সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, তানভীর, তানিয়া, আঁচল, কাসপিয়া, ঊষা, শুভ, অমর, আলী, জুয়েনা, বিপুল, সাইদ, সালাম, তীর্থ প্রমুখ।
২০১১ সালে সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষযক মন্ত্রণালয়ের অনুদানে প্রথমবার মঞ্চায়িত হয় ‘চিত্রাঙ্গদা’।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…