২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

ওই অ্যাওয়ার্ড ছিল ধোঁকা,আমি এই ধোঁকা ফেরত দিচ্ছি-হামিদ মীর

Google+ Pinterest LinkedIn Tumblr +

একাত্তরে বাংলাদেশে দমন-পীড়নের বিরোধিতা করায় বিদেশি বন্ধু হিসেবে ওয়ারিস মীরকে দেয়া বাংলাদেশের সম্মাননা ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তার ছেলে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। তিনি বলেছেন, বাবার ওই সম্মাননাকে এখন তার ধোঁকা বলে মনে হচ্ছে। হামিদ মীর বলেন, ওই অ্যাওয়ার্ড ছিল ধোঁকা। আমি ধন্যবাদের সাথে বলছি, ওই অ্যাওয়ার্ড আমাদের ফেরত দেয়া উচিত। আমি এই ধোঁকা ফেরত দিচ্ছি। বৃহস্পতিবার জিও নিউজের নিয়মিত শো ‘ক্যাপিটাল টকে’ হামিদ মীর বলেন, মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ভালো হওয়া উচিত। ২০১৩ সালে আমাদের বলা হয়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তানের কিছু মুরুব্বিকে বাংলাদেশ সরকার অ্যাওয়ার্ড দেবে। যার মধ্যে আমার বাবাও ছিলেন।

Share.

Comments are closed.