২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৮

ক্ষমতা গেলে টাকা পয়সা নিয়ে পালাবার পথ পাবেন না’

Google+ Pinterest LinkedIn Tumblr +

নেতা-কর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন যে টাকা টাকাপয়সা রোজগার করেন, পার্টি যদি ক্ষমতায় না থাকে, এই টাকাপয়সা নিয়ে তখন পালিয়ে বেড়াতে হবে। আজ শনিবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা বেশি দিন থাকে না। তাই ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা ভালো নয়। শনিবার সকাল সোয়া ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নগরের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

Share.

Comments are closed.