আনসার আল ইসলাম প্রধান আফগানিস্তানে নিহত

একিউআইএস (আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট)-এর বাংলাদেশ অংশ আনসার আল ইসলাম প্রধান আফগানিস্তানে নিহত হয়েছে। একিউআইএস প্রধান আসিম উমর এক বিবৃতিতে দাবি করেছেন, কান্দাহারে এক লড়াইয়ে নিহত হয়েছে কথিত ওই বাংলাদেশ প্রধান। তার নাম তারিক ওরফে সোহেল বলে উল্লেখ করা হয়েছে। ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়, টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বুধবার সকালে ওই বিবৃতি প্রকাশ করা হয়। তবে এতে ঘটনার তারিখ উল্লেখ করা হয় নি। দাবি করা হয়েছে, এক আত্মঘাতী অভিযানে মারা যায় বাংলাদেশ ইউনিট প্রধান। আসিম উমরের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় ভাই ঢাকার চাকচিক্যকে বিদায় জানিয়ে ওয়াজিরিস্তানে হিজরত করা- বাংলাদেশ বিষয়ক প্রধান তারিক ভাই (সোহেল), কান্দাহারের মরুতে জলসঞ্চার করতে গিয়ে মারা গেছেন; বাংলাদেশের ভূখণ্ডে ইসলামিক [শাসন] ব্যবস্থার বসন্ত ফিরে আসবে এ প্রত্যাশায়।’
আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি মঙ্গলবার পৃথক আরেকটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আত্মোৎসর্গ বরণ করে নেয়া সোহেলের সহযোগীদের মধ্যে ছিল ক্বারি আব্দুল আজিজ ওরফে আব্দুল হালিম, ইয়াকুব ওরফে সাদ্দাম হোসেইন, আসাদুল্লাহ ওরফে নাজিমুদ্দিন মাইমুন, আবু ইব্রাহিম ওরফে সাইফুল ইসলাম হাসান ও আবু বকর ওরফে অনুজ হাসিব।
ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়, এদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয় নি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago