পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশ সীমান্ত সিল করে দেবে বিজেপি

দুদিন ধরে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় তোলার চেষ্টার পর ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয়  সভাপতি অমিত শাহ গতকাল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢঙে জানিয়ে দিয়েছেন, বাংলায় ক্ষমতায় এলে সীমান্ত সিল করে দেবেন।  তিনি বলেছেন, অসমে ক্ষমতায় এসে আমরা গরু পাচার আর অনুপ্রবেশ বন্ধ করেছি। বাংলায় ক্ষমতায় এলেও তাই করব। এদিনও যথারীতি অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেছেন, গত কয়েক বছরে বাংলার শাসন ব্যবস্থায় অবনতি হয়েছে। তারা ক্ষমতায় এসেও অনুপ্রবেশ বন্ধ করতে পারেনি। নারদ ঘুষ কাণ্ড থেকে সারদা, গরু পাচার থেকে অনুন্নয়ন, সব কিছু নিয়েই পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দলকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে দুর্নীতির এখন বাড়বাড়ন্ত। তিনি বলেছেন, যে রাজ্যেই আমাদের সরকার গড়া হয়েছে, সেখানেই উন্নয়ন হয়েছে। বাংলায় যদি আমরা সরকার গড়ি, তা হলে সোনার বাংলাকে ফিরিয়ে আনব। বাংলা জয়ের স্বপ্নকে ফেরি করতে তিন দিনের সফরে অমিত শাহ মঙ্গলবারই রাজ্যে এসেছেন। মঙ্গলবার উত্তরবঙ্গের নকশালবাড়ি  থেকে এক মুসলিম পরিবারে পাত পেতে খেয়ে তিনি  সফর শুরু করেছেন। নকশালবাড়ির সভায় তিনি জানিযেছেন, ২০১৯ সালে বাংলায় পদ্ম ফুটতে শুরু করবে এবং ২০২১ সালে গোটা বাংলা বিজেপির হবে।  বুধবার মমতার বিধানসভা এলাকাতেও তিনি দলিতের বাড়ি গিয়ে ফলাহার করে রাজ্যের মানুষকে বার্তা দিযেছেন যে, বিজেপি বিভেদের রাজনীতি করে না। তবে রাজ্যে গোরক্সদের ভূমিকা কি হবে সে প্রশ্ন এদিন সংবাদ সম্মেলনে এড়িয়ে গিয়ে বলেছেন, বাংলায় যে সরকার আসবে তারাই ঠিক করবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago