গত শুক্রবার বাবা হয়েছেন অভিনেতা ও রাজনীতিক সোহম চক্রবর্তী। শনিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছেলের প্রথম ছবি। শুক্রবারই বাবা হওয়ার সুখবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোহম। অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে খুব স্বাভাবিকভাবেই। সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়ে বেশ একটি মজার পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এর পর শনিবার ছেলের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সোহম। সোহম, তাঁর স্ত্রী তনয়া এবং সদ্যোজাতের প্রথম এই ছবিটি খুব তাড়াতাড়িই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
২০১২ সালের ২৩ নভেম্বর বিয়ে করেন সোহম ও তনয়া। অনেকেরই ধারণা এই বিয়ে হয় দেখেশুনে কিন্তু আদতে একেবারেই তা নয়। প্রায় ৬ বছর কোর্টশিপের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহম-তনয়া।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…