সংগীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
আজ বুধবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম সঙ্গীতশিল্পী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার চক্ষু, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসধীন।
মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত আব্দুল জব্বারের গান লাখো মুক্তিযোদ্ধার শক্তি, সাহস ও মনোবল জুগিয়েছে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন শিল্পী হিসেবে ব্যক্তিগত ভূমিকা, অবদান ও বর্তমান সামাজিক সম্মান বিবেচনায় তাঁর উন্নত চিকিৎসার জন্য সোনালী ব্যাংক লিমিটেড এ অনুদান দিয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…