চট্টগ্রামঃ-আজ বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রামের সিতাকুন্ডের সলিমপুর ক্যাম্পে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি বায়েজিদ বোস্তামী লিংক রোড নির্মাণ করছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হামলায় দুর্বৃত্তদের গুলিতে চার শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া কুপিয়ে আহত করেছে তিনজনকে। গুলিবিদ্ধরা হলেন- প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ মোস্তাফা কামাল, আইনুল হাসান, কবির হোসেন ও সাইদুল হাসান। আহত অন্য তিনজন হলেন-তমিজ উদ্দিন, আমির হোসেন ও মুজিবুর। এ সময় কার্যালয়ে ভাঙচূর ও লুটপাটের ঘটনা ঘটে।ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং বলে জানা গেছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, সন্ত্রাসীদের নিয়মিত চাঁদা দাবি, আধিপত্য বিস্তার ও সড়ক নির্মাণ হলে তাদের বিচরণ নষ্ট হয়ে যাবে, এমন আশংকায় এ হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে সন্ত্রাসীদের চাঁদার দাবিতে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। চাঁদার দাবিতে নানাভাবে হুমকির পর তাদের কার্যালয়ে গুলি ও হামলা করে শ্রমিকদের জখম, লুটপাটও ভাংচুরের এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ মাজার থেকে নগরীর বায়েজিদ বোস্তামী পর্যন্ত ৩০০ কোটি টাকা ব্যয়ে এ লিংক রোড বাস্তবায়ন করছে।
সিডিএ প্রকল্প পরিচালক রাজীব দাশ জানান, এরই মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। এখন সেতুর কাজ চলছে। এ ছাড়া কিছু জায়গায় মাঠি কাজ হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…