আওয়ামী লীগ হরতাল ডেকেছে আর মন্ত্রীও কম যান কিসে!

২ প্লাটুন বিজিবি, ৫ সেকশন র‌্যাব, এপিবিএন ও অতিরিক্ত পুলিশ প্রহরা তারপর ও যাবেন মন্ত্রী। অনড় দু’পক্ষ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সায়েদুল হক বিজয়নগর যাবেনই। আর তাকে প্রতিরোধে সব বন্দোবস্ত করার কথা জানিয়েছে বিজয়নগর আওয়ামী লীগ। হরতাল সফলে দু’দিন ধরে চলছে মাইকিং। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে বিজয়নগর জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল রাতে সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। সায়েদুল হকের আজকের বিজয়নগর উপজেলা সফর নিয়ে এ উত্তেজনা। শুক্রবার সেখানকার মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভেঙে ফেলা হয়েছে নামফলক। গতকাল বিকালে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ। মন্ত্রী-এমপি’র বিরোধে প্রশাসন পড়েছে বেকায়দায়। পরিস্থিতি সামলানোর উপায় খুঁজতে গতকাল বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন জেলার সিভিল ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সায়েদুল হক জেলার তিন উপজেলা আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগরে বৃহস্পতিবার থেকে তার সফর শুরু করেন। এরপরই উত্তেজনা দেখা দেয়। আশুগঞ্জে তার কর্মসূচি চলাকালে কালো পতাকা মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। ওইদিনই বিজয়নগর আওয়ামী লীগ হরতাল ঘোষণা করে সায়েদুল হকের সফরের প্রতিবাদে। বিজয়নগর সদর নির্বাচনী এলাকাধীন হলেও সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে মন্ত্রীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সায়েদুল হকের ৩ উপজেলার সফর নিয়ে পত্রিকায় বিবৃতি দেয়া হয়। তাতে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে মন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বিতর্কিত লোকদের নিয়ে সুধী সমাবেশ করার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কর্মসূচি বন্ধ করার জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে মন্ত্রী অশোভন ও সংগঠনবিরোধী বক্তব্য দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছেন বলে অভিযোগ আনা হয়। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সায়েদুল হককে রোধ করার জন্য যতরকম প্রস্তুতি নেয়ার তারা নিচ্ছেন। জেলা আওয়ামী লীগের একটি গ্রুপ সায়েদুল হকের সঙ্গে রয়েছে। তাদের অন্যতম জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন বলেছেন, মন্ত্রী সরকারি সফরে যাচ্ছেন। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সবাই যাবেন। তারা সেখানে সরকারের গুণকীর্তন করবেন। মন্ত্রীর সফর আর সরকারি দলের প্রতিরোধের ঘোষণায় বেকায়দায় পড়েছে জেলার প্রশাসন। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেছেন, বিজয়নগরে ২ প্লাটুন বিজিবি, ৫ সেকশন র‌্যাব, এপিবিএন ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago