নতুন সংসার শুরু করলেন বাবলু

নতুন সংসার শুরু করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিশ্ববিদ্যালয় শিক্ষক  মেহেজেবুন্নেসা রহমান টুম্পার সঙ্গে গাঁটছড়া  বেঁধে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। টুম্পা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। টুম্পার মা সংরক্ষিত আসনের এমপি মেরিনা রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদের বোন। সে হিসেবে এরশাদকে মামা শ্বশুর হিসেবে পেলেন বাবলু। শুক্রবার বেলা ১১টায় বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে তাদের বিয়ে হয়। বাবলুর বিয়েতে উকিল হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছিলেন কনেপক্ষের সাক্ষী; আর বরপক্ষের সাক্ষী হন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সকাল সাড়ে ১০টায় বাবলু তার ঘনিষ্ঠজনদের নিয়ে  প্রেসিডেন্ট পার্কে উপস্থিত হন। বেলা ১১টায় তাদের বিয়ে পড়ানো হয়। কনের মা মেরিনা রহমানসহ দুই পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন এ সময়। বাবলু দশম জাতীয় সংসদে চট্টগ্রাম-৯ আসনের প্রতিনিধিত্ব করছেন। বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ২০০৫ সালে
ক্যানসারে মারা যান। তিনিও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। ফরিদার মৃত্যুর পর  থেকে তাদের একমাত্র সন্তান আশিক আহমেদকে নিয়েই ছিলেন বাবলু। আশিক পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। টুম্পারও এটি দ্বিতীয় বিয়ে। তার একটি ছেলে ও মেয়ে রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago