বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীন লাইন-২ এর সঙ্গে একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেছে। যাত্রীবাহি গ্রিন লইিনের তলা ফেটে পানি উঠতে শুরু করায় তড়িঘড়ি করে যাত্রী নামিয়ে দেয়া হয়েছে। জাহাজটি বর্তমানে পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
গ্রীনলাইনের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ গনমাধ্যমকে জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। অপরদিকে বরিশাল থেকে বিকেল ৩টায় ৫ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গ্রীনলাইন-২। কীর্তনখোলা নদীর লামছড়ি এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। গ্রীনলাইনের তলা ফেটে পানি উঠতে থাকলে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায় জাহাজটি তীরে ভিড়িয়ে লামছড়ি এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়। বর্তমানে জাহাজটিতে পানিতে অর্ধেক তলিয়ে গেছে বলে জানা গেছে।
কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ সলিম রেজা জানান, একটি বালুবোঝাই জাহাজের সঙ্গে গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জাহাজটি ডুবে গেলেও গ্রীন লাইনে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। তবে ২ শ্রমিক নিখোঁজ রয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…