এর আগে পশ্চিমবঙ্গের এক মুসলিম ধর্মীয় নেতা, সৈয়দ শাহ আতেফ আলি আল কাদেরি ঘোষণা করেছিলেন, যে সোনু নিগমের মাথা কামিয়ে পুরনো জুতোর মালা তার গলায় ঝুলিয়ে সারা ভারত ঘোরাতে পারবে তাকে তিনি ১০ লক্ষ রুপির ইনাম দেবেন। বিবিসি
সেই খবর চোখে পড়ার পর সোমবার সকালে সোনু নিগম নিজেই আবার টুইট করেন, “আজ বেলা দুটোয় আলিম আমার বাড়িতে এসে মাথা কামিয়ে দেবেন। মৌলবি, তোমার ১০ লাখ তৈরি রাখো।”
সেই মাথা কামানোর ঘটনা দেখার জন্য তিনি সংবাদমাধ্যমকেও তার বাড়িতে আসার আমন্ত্রণ জানান।
যেমন কথা, তেমন কাজ।
ঠিক বেলা দুটোয় আলিম হাকিম আসেন সোনু নিগমের মুম্বাইয়ের বাড়িতে এবং মিডিয়ার ক্যামেরার সামনেই তাকে পুরো ন্যাড়া করে দেন।
