মোঃআলাউদ্দীন,হাটহাজারী( চট্টগ্রাম)প্রতিনিধি
হাটহাজারীতে প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ২ ব্যক্তির আহত হবার খবরপাওয়া গেছে। ১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজারী-চট্টগ্রামমহাসড়কের নন্দিরহাট এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ সংঘর্ষেরঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,হাটহাজারীর নন্দিরহাট এলাকার ফিলিংস্টেশন থেকে একটি ট্রাক(০৫-০০৩৫) জ্বালানি নিয়ে বের হয়ে মহাসড়কের ভূলপথে হাটহাজারীর দিকে যাবার সময় নগরমুখী প্রাইভেট কারের(চট্টমেট্রোগ-১৩-৪৩৪৮)সাথে সংঘর্ষ হলে কারটি উল্টে গিয়ে ড্রাইভার সহ ৩ যাত্রীভেতরে আটকা পড়ে।স্থানীয় জনগণ গাড়ির মধ্যে আটকা পড়া ড্রাইভার সহ ৩যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরন করে।দ্রুত গতিতে পালিয়ে যাবারকারনে ট্রাকের সঠিক নাম্বার নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট রবিউল জানান,স্থানীয়দের কাছ থেকে জেনেছি ট্রাকটি উল্লেখিত স্থান থেকে তেল নিয়ে উল্টোপথে হাটহাজারীর দিকে যাচ্ছিলো,যার কারনে সঠিক পথে নগরের দিকে যাওয়া প্রাইভেট কারটির সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটে।মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , সংঘর্ষের ঘটনায একটি অভিযোগ দায়ের হয়েছে।
