সালমান খানের বাবা সেলিম খান চাননি তাঁর ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক। বরং তিনি চেয়েছিলেন, ছেলে বাইশ গজে চুটিয়ে খেলুক। তাঁর ক্রিকেটীয় শৌর্যে মুগ্ধ হোক গোটা পৃথিবী। হ্যাঁ, সেলিম খান চেয়েছিলেন, সলমন ক্রিকেটার হোন। সে জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখেননি তিনি। সেলিম দুরানিকে কোচ করেছিলেন সালমানের। সম্প্রতি এই কথা ফাঁস করেছেন সালমান নিজেই।
এবারে প্রশ্ন হল, ক্রিকেট খেললে সালমান কী হতেন? বোলার, না ব্যাট্সম্যান? সালমান তা-ও ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, বাঁ-হাতি ব্যাটস্ম্যান হিসেবে তিনি রীতিমতো ভাল খেলতেন। তবে সিনেমার প্রতি তাঁর টান বরাবরই। সে কারণেই তিনি ইচ্ছে করে খারাপ খেলতেন। তবে ক্রিকেটের প্রতি সালমানের ভালবাসাটা রয়ে গিয়েছে। ভারতের খেলা থাকলে তিনি দেখার চেষ্টা করেন। সম্প্রতি ভাইপো নির্বাণের সঙ্গে সেলিব্রিটি ক্রিকেট লিগে তাঁকে খেলতেও দেখা গিয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…