চট্টগ্রামে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষ গাড়ী ভাংচুর ৪পুলিশ সহ ১০ ছাত্রলীগ কর্মী আহত

চট্টগ্রাম ডেক্সঃ-চট্টগ্রামে সুইমিং পুল নির্মাণের কাজ বন্ধ করা নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাধা পেয়ে ছাত্র সংগঠনটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। এই সময় পুলিশ সদস্যদের উপরও হামলা চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা শটগানের গুলি ছুড়ে। পরে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
এই সময় রাস্তায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। অনেকে ছুটোছুটি করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে নগরীর আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের সময় ঘটে এই ঘটনা।
ইতিমধ্যে কাজটি বন্ধ করতে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বর্তমান মেয়র আজম নাছিরের প্রতি আহবান জানিয়ে আসছিলেন। এরই মাঝে গতকাল ছাত্রলীগের ৩০/৪০ জন নেতা-কর্মী গিয়ে সেখানকার শ্রমিকদের মারধর করতে থাকেন। একপর্যায়ে ঘেরা দেয়া টিন ও বাউন্ডারি ভেঙে ফেললে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টায় বন্দরনগরীর কাজীর দেউরি মোড়ের কাছে আউটার স্টেডিয়ামের ওই সুইমিং পুলের কাজ বন্ধ রাখতে ছাত্রলীগের কর্মীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি শুরু করে।
এই সময় হঠাৎ করে আউটার স্টেডিয়ামে গিয়ে কর্মচারীদের মারধর করেন কয়েকজন নেতা-কর্মী। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বেড়ে যায় উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
প্রায় এক ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ চলে। ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছুঁড়ে। সংর্ঘষ শুরু হলে আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়।
ছাত্রলীগ কর্মীরা বাধা পেয়ে কাজী দেওড়ি মোড়ে শহর রুটের ৩ নম্বর বাস, ব্যক্তিগত প্রাইভেটকারসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের দুইজন কর্মী গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে। এছাড়া অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
নেতা কর্মীরা জানায় তাদের দু’জনের পায়ে গুলি লেগেছে। তারা এখন হাসপাতালে। তারা আরো বলে আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। যে কোন উপায়ে আমরা কাজ বন্ধ রাখবো।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসেন বলেন সাংবাদিকদের জানায় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। এতে আমাদের চারজন পুলিশ সদস্য  আহত হন।

গোলাম ফারুক দুলাল/মুক্তিরডাক

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago