ভালোবাসার মানুষটিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলাউদ্দিন চৌধুরী ওরফে আলাওল। সে স্বপ্ন পূরণের লক্ষে চট্টগ্রাম শহরের বায়েজীদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় বাসাও ভাড়া নিয়েছিলেন তিনি।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই বাসাটি আলাওলের জীবনে কাল হয়ে দাঁড়াল। ওই বাসা থেকেই বুধবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তা অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন বায়েজীদ বোস্তামী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
এদিকে আলাওলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দেয়া বাংলা বিভাগের শিক্ষার্থী সাদেক জাগো নিউজকে বলেন, কলেজ জীবন থেকেই এক মেয়ের সঙ্গে আলাওলের প্রেমের সম্পর্ক রয়েছে। গৃহশিক্ষক হিসেবে আলাওলের সঙ্গে ওই মেয়ের পরিচয় হয়। দীর্ঘ ছয় বছর ধরে তাদের এ প্রেমের সম্পর্ক।
তবে বছর দুয়েক আগে ওই মেয়েটিকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। এ নিয়ে মাঝখানে বেশকিছু দিন তাদের সম্পর্কের টানাপোড়েন চললেও পরে তা ঠিক হয়ে যায়।
এক শিশুসন্তানের জননী ওই মেয়েকে গত বছরের পহেলা বৈশাখ ক্যাম্পাসে সাদেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন আলাওল।
১০-১৫ দিন আগে আলাওল তার ভালোবাসার মানুষটিকে নিয়ে বান্দারবানের নীলগিরিতে যাওয়ার কথাও ছিল বলে জাগো নিউজকে জানান সাদেক। সর্বশেষ মঙ্গলবার ক্যাম্পাসে মাস্টার্সের ভর্তির টাকা জমা দিতে এলে আলাওলের সঙ্গে দেখা হয় তার।
যে বাসায় আলাওলের মরদেহ পাওয়া যায় সে ভবনের তত্ত্বাবধায়ক হাসিনা আক্তার জানান, গত মঙ্গলবার টু লেট দেখে বাসাটি দেখতে এসেছিল এক তরুণী ও যুবক। তবে সেদিন আমি বাসায় না থাকায় তারা ফিরে যান। পরদিন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিন যুবক ও এক তরুণী এক বস্তা মালামালসহ বাসা ভাড়া নিতে আসেন।
পরে রাত ১১টায় বাসার দরজা খোলা দেখেন তত্ত্বাবধায়ক হাসিনা। বাসায় প্রবেশ করে টয়লেটে আলাওলের হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এরপর পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
এদিকে পরিবার সূত্রে জানায়, গতকাল বুধবার সাদেকের সঙ্গে দেখা করার কথা বলেই বাসা থেকে বের হয় চবি ছাত্র আলাওল।
কিন্তু রাত ৯টায়ও বাড়িতে না আসায় তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। আধা ঘণ্টা পরও তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার বন্ধু সাদেকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সাদেক জানায় তার বাসায় আলাওল যায়নি।-জাগো নিউজ
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…