নিষিদ্ধ ভালোবাসায় মম

লাক্স তারকা জাকিয়া বারী মম ছোট-বড় দুই পর্দাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি ‘একটি নিষিদ্ধ ভালোবাসা’ শিরোনামের টেলিফিল্মে অভিনয় করেছেন। এটি রচনা ও পরিচালনা করেছেন জে. এস. মিশু।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, মম লেখাপড়ার তাগিদে শহরে আসেন। কিন্তু শহরে এসে এক রাতেই তার নামের আগে পতিতা তকমা লেগে যায়। এরপর তার পরিচয় হয় এক অন্ধ লেখকের সঙ্গে। তাদের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হতে থাকে। একজন পতিতা ও অন্ধ লেখকের প্রেমের শেষ পরিণতি কী হবে? সেটা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

টেলিফিল্মটি প্রসঙ্গে মম বলেন, ‘আমি সবসময় একটু ভিন্ন ধাঁচের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। টেলিফিল্মের গল্পটি শুনেই অভিনয়ের অনেক জায়গা আছে। তবে অনেকদিন পর একটি ভিন্ন ধাঁচের গল্পে আমি কাজ করলাম। অনেক ভালো একটি অভিজ্ঞতা ছিল।’

নির্মাতা মিশু বলেন, যখন আমি গল্পটা লিখি তখনই আমি এই চরিত্রে জাকিয়া বারী মম আপুকে কাস্টিং করার সিদ্ধান্ত নেই। ওনাকে ভেবেই গল্পটি তৈরি করা। আশা করছি কাজটি ভালো লাগবে সকলের কাছে।

মম ছাড়াও নাটকে অভিনয় করেছেন পাভেল, ফারহা মিঠু, লুৎফর রহমান জর্জ, শর্মিলী আহমেদ, মনির, পারিসা ও অরিন অভিনয় করেছেন। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago