১২ বছর বয়সেই বাবা!

ভারতের কেরলের এরনাকুলাম হাসপাতালে ১৭ বছরের এক কুমারি কিশোরী সন্তানের জন্ম দিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে। ওই সন্তানের বাবার বয়স নাকি ১২ বছর। কিশোরী নিজেই এই কথা জানিয়েছে। আর তাতেই সবার চোখ কপালে। খবর এবেলার।

এমন ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় এবং সেইসঙ্গে চাইল্ডলাইনকে জানানো হয়। শিশুটির নাবালক বাবা-মার বিরুদ্ধে পস্কো আইন লাগু করা হয়েছে।

তাছাড়া ১২ বছরের বালকের পিতৃত্ব নিশ্চিত করতে চলতি সপ্তাহেই ডিএনএ পরীক্ষা করা হবে। ১২ বছরের বালক এবং শিশুটির রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

বাবা এবং মা যেহেতু নাবালক, তাই বিষয়টি এখন জুভেলাইন বোর্ডের আওতাভুক্ত বলে জানা গিয়েছে। ১২ বছরের ছেলের পিতৃত্বের পরীক্ষার রিপোর্ট হাতে এলেই এই নিয়ে সিদ্ধান্ত নেবে জুভেনাইল বোর্ড। আপাতত নাবালক বাবা-মাকে তাদের সন্তানসহ হোমে রাখা হয়েছে।

এদিকে এই ঘটনা সামনে আসার পর ১২ বছর বয়সে সন্তানের বাবা হওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১২ বছরে একজন পুরুষের পক্ষে বাবা হওয়ার মতো শারীরিক ক্ষমতা জন্মায় কি না, এই নিয়ে চিকিৎসক মহলেও জোর তর্ক চলছে।

থিরুঅনন্তপুরম মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান পি কে জব্বারের মতে, এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। অনেক পুরুষই নির্দিষ্ট বয়সের আগেই যৌন ক্ষমতা লাভ করে। তবে, এই ধরনের ঘটনা খুব একটা নজরে আসে না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago