গুগলের বিজ্ঞাপনসেবা বয়কট করেছে যুক্তরাজ্য ও আমেরিকার বড় বড় বিজ্ঞাপনদাতারা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে গুগল। গত এক সপ্তাহে প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।খবর আরব নিউজ।
গত সপ্তাহে ইউটিউবের কয়েকটি ভিডিওতে বিজ্ঞাপন শো হতে থাকে, যেগুলো বর্ণবাদী মনোভাব দ্বারা প্রভাবিত।গুগলকে নোটিশ করার পরেও তারা সেই ভিডিওগুলো সরাতে পারেনি।এরপর থেকেই ব্রিটেনের বিজ্ঞাপনদাতারা গুগল থেকে বিজ্ঞাপন সরিয়ে নিতে শুরু করে।
ব্রিটিশ সরকার ইতিমধ্যেই গুগুলে বিজ্ঞাপন দেখানো স্থগিত করেছে।ব্রিটেনের পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি, ভেরিজোনসহ অন্যান্য কোম্পানি গুগলকে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে।এসমস্যা ছাড়াও গুগলের বিজ্ঞাপন বিশেষত ইউটিউবে বিজ্ঞাপন এমন কনটেন্টের সঙ্গে শো করে, যা বিজ্ঞাপনের সঙ্গে সামঞ্জ্যস্যপূর্ণ নয়।
জ্যাকড’র প্রধান বিশ্লেষক জান ডাউসন এ বিষয়ে বলেন, যদিও এই বয়কটের ফলে গুগলের খুব বেশি ক্ষতি হবে না। তবে তাদের ব্রান্ডিংয়ের ক্ষতি হবে। বয়কট করায় গত এক সপ্তাহে গুগলের প্রায় ২০ বিলিয়ন ডলার কম ব্যবসা হয়েছে।
এনিয়ে গুগলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিলিপ স্কেন্ডেলার জানান, আমরা বুঝি যে বিজ্ঞাপনদাতারা সামঞ্জস্যপূর্ণ কনটেন্টে তাদের বিজ্ঞাপন দিতে চান। এজন্য আমরা এমন কিছু টুলস আনছি, যাতে বিজ্ঞাপনদাতারা কোথায় তাদের বিজ্ঞাপন শো করাতে চান তা আরো বেশি নিয়ন্ত্রণ করতে পারেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…