২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

গুগলকে বয়কট করছে বিজ্ঞাপনদাতারা

Google+ Pinterest LinkedIn Tumblr +

গুগলের বিজ্ঞাপনসেবা বয়কট করেছে যুক্তরাজ্য ও আমেরিকার বড় বড় বিজ্ঞাপনদাতারা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে গুগল। গত এক সপ্তাহে প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।খবর আরব নিউজ।

গত সপ্তাহে ইউটিউবের কয়েকটি ভিডিওতে বিজ্ঞাপন শো হতে থাকে, যেগুলো বর্ণবাদী মনোভাব দ্বারা প্রভাবিত।গুগলকে নোটিশ করার পরেও তারা সেই ভিডিওগুলো সরাতে পারেনি।এরপর থেকেই ব্রিটেনের বিজ্ঞাপনদাতারা গুগল থেকে বিজ্ঞাপন সরিয়ে নিতে শুরু করে।

ব্রিটিশ সরকার ইতিমধ্যেই গুগুলে বিজ্ঞাপন দেখানো স্থগিত করেছে।ব্রিটেনের পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি, ভেরিজোনসহ অন্যান্য কোম্পানি গুগলকে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে।এসমস্যা ছাড়াও গুগলের বিজ্ঞাপন বিশেষত ইউটিউবে বিজ্ঞাপন এমন কনটেন্টের সঙ্গে শো করে, যা বিজ্ঞাপনের সঙ্গে সামঞ্জ্যস্যপূর্ণ নয়।

জ্যাকড’র প্রধান বিশ্লেষক জান ডাউসন এ বিষয়ে বলেন, যদিও এই বয়কটের ফলে গুগলের খুব বেশি ক্ষতি হবে না। তবে তাদের ব্রান্ডিংয়ের ক্ষতি হবে। বয়কট করায় গত এক সপ্তাহে গুগলের প্রায় ২০ বিলিয়ন ডলার কম ব্যবসা হয়েছে।

এনিয়ে গুগলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিলিপ স্কেন্ডেলার জানান, আমরা বুঝি যে বিজ্ঞাপনদাতারা সামঞ্জস্যপূর্ণ কনটেন্টে তাদের বিজ্ঞাপন দিতে চান। এজন্য আমরা এমন কিছু ‍টুলস আনছি, যাতে বিজ্ঞাপনদাতারা কোথায় তাদের বিজ্ঞাপন শো করাতে চান তা আরো বেশি নিয়ন্ত্রণ করতে পারেন।

Share.

Comments are closed.