রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, হামলায় বোমা বহনকারী নিজেই নিহত হয়েছেন।
