রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ: তদন্ত করবে জাতিসংঘ

রোহিঙ্গা মুসলমানদের হত্যা,ধর্ষণ ও নির্যাতনের ঘটনা তদন্তের জন্য মিয়ানামারের রাখাইন রাজ্যে একটি আন্তর্জাতিক তথ্যানুসন্ধান দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির মানবাধিকার কাউন্সিল এ সিদ্ধান্ত নেয়।

ইউরোপীয় ইউনিয়ন ‘অপরাধীদের পূর্ণ জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচারের’ প্রস্তাব আনলে তদন্ত দল পাঠাতে একটি রেজ্যুলেশন গ্রহণ করে কাউন্সিল।

যুক্তরাষ্ট্র এতে সমর্থন জানালেও চীন এবং ভারত জানিয়েছে তারা এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

এদিকে রেজ্যুলুশনটি গ্রহণের আগে একে ‘গ্রহণযোগ্য নয়’ বলে প্রত্যাখ্যান করেন মিয়ানমারের দূত তিন লিন।

তিনি বলেন, সম্প্রতি মিয়ানমারের জাতীয় কমিশন বাংলাদেশে পালিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের জবানবন্দি নিয়েছে। আগামী আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত মাসে প্রকাশিত জাতিসংঘ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ২২০ জন রোহিঙ্গা নিহত হয় এবং প্রায় ৭৫ হাজার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ এবং সম্ভবত জাতিগত নিধন বলে অভিহিত করে জাতিসংঘ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago