২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৭

আবাহনীর তামিম মোহামেডানে!

Google+ Pinterest LinkedIn Tumblr +

আবাহনীকে গত আসরে শিরোপা জিতিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই বাঁ-হাতি ওপেনার। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের দলবদলের শুরুতে আবাহনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, এবারও তামিমকে তারা রেখে দিচ্ছেন। সেটা বোধহয় হচ্ছে না। আবাহনী থেকে তামিম এবার যোগ দিতে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানে। শ্রীলংকা থেকে দেশে ফিরেই চুক্তিতে সই করবেন তামিম।

সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট ঢাকা লীগ শুরু হবে ৭ এপ্রিল। তামিমের যোগ দেয়া নিয়ে মোহামেডান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘মোহামেডানে তামিমের খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে গত ২০ মার্চ।’ এদিকে শ্রীলংকান ক্রিকেটার উপুল থারাঙ্গা বা শামসুর রহমান শুভর মধ্যে থেকে একজনকে অধিনায়ক নির্বাচন করতে চেয়েছিল মোহামেডান। তামিম মোহামেডানে এলে তাকেই অধিনায়ক করবে ক্লাবটি। এদিকে মুশফিকুর রহিমের দলবদলও এখনও নিশ্চিত হয়নি। লিজেন্ডস অব রূপগঞ্জ

ক্লাবের কর্মকর্তারা অবশ্য বলেছেন, মুশফিককে তারা দলে নিয়েছে। কিন্তু বিসিবির একটি সূত্র জানিয়েছে, অন্য দলে যেতে পারেন মুশফিক।

বাংলাদেশের শততম টেস্ট দেখতে শ্রীলংকায় গিয়েছিলেন বিসিবির সহ-সভাপতি ও মোহামেডানের অন্যতম পরিচালক মাহবুবুল আনাম। তিনি তামিমের কাছ থেকে পাকা কথা আদায় করে নেন। আসন্ন ঢাকা

প্রিমিয়ার লীগের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে মোহামেডান। অভিজ্ঞদের মধ্যে আছেন রকিবুল হাসান, রনি তালুকদার, শামসুর রহমান শুভ ও সাজেদুল ইসলাম। তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন ও অভিষেক মিত্র। তামিম ছাড়া মোহামেডানের পুলভুক্ত অপর দুই ক্রিকেটার হলেন তাইজুল ইসলাম ও শুভাশীষ রায়।

Share.

Comments are closed.