২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৮

পাকিস্তানের আগেই পরমাণু হামলা চালাবে ভারত!

Google+ Pinterest LinkedIn Tumblr +

ভারত-পাকিস্তান যুদ্ধ বাধার ক্ষেত্র তৈরি হলে ইসলামাবাদের আগেই পারমাণবিক বোমা ছুড়বে নয়াদিল্লি। পাকিস্তানকে আক্রমণের সুযোগ না দিয়ে প্রথম হামলাটা করতে চায় ভারত।

এতে পাকিস্তানের সক্ষমতাই নষ্ট হয়ে যাবে এবং পরমাণু বিস্ফোরণের ধ্বংসযজ্ঞ থেকে ভারতের শহর মুক্ত হতে পারবে। ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন। খবর ডনের।

সোমবার ওয়াশিংটনের বিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ভারতের যুদ্ধকৌশল সম্পর্কে ইঙ্গিত দেন ভিপিন নারাং নামের ওই বিশেষজ্ঞ। তিনি বলেন, পাকিস্তানকে আগে হামলা চালানোর সুযোগ দেয়া হবে না।

Share.

Comments are closed.