ওয়াসিম আকরাম-ইনজামামের ফাঁসি চান কাদির

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, মোশতাক আহমেদ এবং আরও অনেকে ম্যাচ-ফিক্সিংয়ের মতো জঘন্য কাজে জড়িত ছিলেন। ক্রিকেটবিশ্বে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন এই তিন কিংবদন্তির সতীর্থ আবদুল কাদির। পাকিস্তানের কিংবদন্তি লেগ-স্পিনার কাদির জানান, ‘ম্যাচ ফিক্সিংয়ের মতো জঘন্য কাজে জড়িত থাকায় তারা দেশের ক্রিকেটের সুনাম নষ্ট করেছে। তাদের ফাঁসিতে ঝোলানো উচিত।’
গত সপ্তাহে পাকিস্তানের ওপেনার শাহজেব হাসানসহ আরও চার ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ হন। এ তালিকায় আছেন শারজিল খান, নাসির জামসেদ, খালিদ লতিফ এবং মোহাম্মদ ইরফান।

কাদির বলেন, ‘আরও অনেক পাকিস্তানি ক্রিকেটারই এমন গর্হিত কাজের সঙ্গে জড়িত। ওয়াসিম আকরাম, ইনজামাম আর মোশতাককে ফাঁসি দেয়া উচিত। তারাই ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে প্রথম জড়িয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত করা দরকার।’ শুধু ওয়াসিম, ইনজামাম আর মোশতাক নন, ২০০০ সালে আতাউর রহমান এবং সেলিম মালিকও ম্যাচ-ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে জানান কাদির। তিনি বলেন, ‘আতাউর রহমান এবং সেলিম মালিক ম্যাচ গড়াপেটায় জড়িত ছিল। আকরাম, ইনজি এবং মোশতাকই তাদের এ কাজে জড়িয়ে নিয়েছিল। কিন্তু তাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা জড়িত থাকায় সব সময় ছাড় পেয়েছে।’ ওয়েবসাইট।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago