২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ৪:৫৯

যে কারণে বিয়ে করেননি করণ

Google+ Pinterest LinkedIn Tumblr +

বলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর। সিনেমা দিয়েই সব সময় আলোচনায় থাকেন। তার সিনেমা মানেই হিট ও ব্যবসাসফল।

সিনেমার বাইরেও করণকে নিয়ে কম আলোচনা হয় না। বিশেষ করে করণের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশি আলোচনা চলে। তার সঙ্গে বলিউড কিং শাহরুখ খানের শারীরিক সম্পর্ক রয়েছে এমন গুঞ্জনও বিটাউনে চাউর রয়েছে।

তাছাড়া করণ সমকামী এমন কথাও শোনা যায়।

এরই মধ্যে বলিউডের মোস্ট এলিজেবল এই ব্যাচেলর যমজ সন্তানের বাবাও হয়েছেন। সরোগেসির মাধ্যমে একটি কন্যা ও একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

করণের ছবি মানেই প্রেমের ছবি এবং বেশিরভাগ ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভাঙা প্রেম। যাদের জীবনে প্রেম সম্পূর্ণতা পায়নি, যারা পাগলের মতো ভালোবেসেও মনের মানুষকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে পাননি, ‘কল হো না হো’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা সাম্প্রতিক ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তাদের ছুঁয়ে যাবেই। করণের প্রেমের ছবির এই বিষণ্ণ দিকটি নিয়ে বহু আলোচনা হয়েছে।

সম্প্রতি একটি প্যানেল ডিসকাশনে তাকে বলিউড ছবির নাটকীয়তা সম্পর্কে প্রশ্ন করা হয়। তার উত্তর দিতে গিয়ে করণ তার জীবনের সেই অমোঘ সত্যটি জানিয়েছেন।

করণ জোহর বলেন, অনেকে বলেন হিন্দি ছবি খুব নাটকীয় অথচ এর শিকড়টা কিন্তু বাস্তব জীবনেই রয়েছে। আমার চোখের সামনে আমার প্রেমকে, আমার ভালোবাসার মানুষকে অন্যের সঙ্গে বিয়ে হয়ে যেতে দেখেছি। এমন কিছু যখন জীবনে ঘটে তখন মনে হয় এই কষ্টটা থেকে কোনোদিন মুক্তি পাবে না।

পরিচালকের এমন কথার পর আর বুঝতে বাকি থাকে না কেন তিনি বিয়ে করেননি। প্রিয় মানুষকে হারানোর কারণেই হয়তো আর বিবাহ-বন্ধনে আবদ্ধ হননি করণ।

Share.

Comments are closed.