মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগির পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের সিনিয়র সিনেটর ডায়ানে ফেনস্টেইন। তিনি জানিয়েছেন, অসাংবিধানিক কর্মকাণ্ডের জেরে ট্রাম্প অভিশংসনের আগেই নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেবেন। লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পবিরোধী এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর ইনডিপেনডেন্টের।
৮৩ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক ডায়ানে ফেনস্টেইন হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য। ট্রাম্পবিরোধী সমাবেশে একজন বিক্ষোভকারী প্রশ্ন করেন, ‘আমরা জেনেছি, ট্রাম্প প্রতিদিনই আইন লংঘন করছেন। রাশিয়ার সঙ্গে তার নিশ্চিত যোগসাজশ রয়েছে। তিনি এমন অনেক কিছুই করছেন যা অসাংবিধানিক। তবে আমরা কেন তাকে সরিয়ে দেয়ার উদ্যোগ নিচ্ছি না?’
জবাবে ফেনস্টেইন ইঙ্গিত দেন যে, তিনি আরও বেশি কিছু অবগত। তিনি বলেন, ‘আমরা অনেকেই এসব বিষয়ে তদন্ত করছি। আমি মনে করি, তিনি (ট্রাম্প) নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।’
এ সময় তিনি ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যবসায়িক সংশ্লিষ্টতা ও স্বার্থের সংঘাতের কথা উল্লেখ করেন। তবে অভিশংসিত হওয়ার মতো কোনো কাজ ট্রাম্প করেছেন কিনা- সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।
ফেইন স্টেইন বলেন, ‘আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে চাচ্ছি না।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…