হলেন গর্ভবতী, গেল চাকরি

গর্ভবতী হওয়ায় চাকরি গেল নারীর। প্রথম সন্তান জন্মের কিছুদিন পরই আবারও গর্ভবতী হন ওই নারী। বিষয়টি অপরাধ হিসেবে নিয়ে চাকরিচ্যুত করা হয় নারীকে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থে। নাম ডায়ানা লিন্ডসে আরাগন। তিনি সেখানকার আস্ট্রেন ফুড নামে কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন। দ্বিতীয়বার দ্রুত গর্ভবতী হওয়ায় চাকরি গেছে তার। তাকে পদত্যাগ পত্রে সাক্ষর করতে বাধ্য করা হয়।

জানা যায়, তিনি ২০১৫ সালের জুলাইয়ে প্রথম গর্ভবতী হন। তখন তাকে গর্ভকালীন ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটি কাটানোর কিছুদিন পর তিনি আবারও গর্ভবতী হন ও ছুটির আবেদন করেন। কিন্তু, বস তাকে ছুটি না দিয়ে চাকরি ছাড়তে বাধ্য করেন। অপরাধ হিসেবে দেখানো হয়- দ্রুত গর্ভবতী হওয়া ও আবারও তিনি ছুটি নিলে কোম্পানির বিক্রি কমে যাবে। ছুটির ব্যাপারটি কোনভাবেই মানতেন পারেননি তার বস।

ডেনজিল গডফ্রে রাও নামে এক উর্ধতন কর্মকর্তা তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন বলে অভিযোগ। সেই নারী তার বসের বিরুদ্ধে কোম্পানির কাছে অভিযোগ করলেও কাজ হয়নি। কোম্পানিও বসের পক্ষ নিয়ে নারীর বিরুদ্ধে অবস্থান নেয়।

এ অবস্থায় ডায়ানা লিন্ডসে আইনের আশ্রয় নিয়েছেন। তিনি আদালতে কোম্পানি ও তার বসের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় বলা হয়েছে, বস গর্ভবর্তীকালীন ছুটি না দিয়ে চাকরি ছাড়তে বাধ্য করেছেন। আগের ছুটির ১৬ হাজার টাকা পরিশোধ করেননি। তিনি তার বসের শাস্তি ও সে টাকা ফেরত চান।

কোম্পানিটির সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যম যোগাযোগ করেও কোনো সাড়া পায় নি। বসও নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছেন। অভিযোগটি এ নারীর ক্ষেত্রেই নয়। এর আগে আরেক নারীর ক্ষেত্রে এমন ঘটেছিল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago