মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা ক্ষতিকর

উচ্চ আদালতের নির্দেশে বিশেষজ্ঞদের তত্বাবধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোর টাওয়ার থেকে যে পরিমাণ তেজস্ক্রিয়তা (রেডিয়েশন) নিঃসৃত হয়, তা উচ্চ মাত্রার। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে মোবা্ইল টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি নির্ণয়ের জন্য হাইকোর্টে রিট করেছিলেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষজ্ঞদের তত্বাবধানে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেয়।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে। এ বিষয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির নেওয়া পদক্ষেপ জানার জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিবীদ, সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক, স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় এবং আণবিক শক্তি কমিশনের প্রতিনিধিরা প্রতিবেদনটি তৈরি করেন।

এ প্রসঙ্গে রিট আবেদনকারী মনজিল মোরসেদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ আদালতে বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে সেলফোনের টাওয়ারে রেডিয়েশনের মাত্রা অনেক বেশি অর্থাৎ উচ্চ মাত্রার। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা এটা বিটিআরসিকে জানিয়েছে। যেন রেডিয়েশনের মাত্রা কমাতে ব্যবস্থা নেয়। এরপর আদালত প্রতিবেদনটি হলফনামা আকারে দাখিল করতে বলেছেন এবং বিটিআরসির পদক্ষেপ জানতে চেয়েছেন। এ বিষয়ে আদেশের জন্য আদালত আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago