পরকীয়া প্রেমিক ও শিরিনের সামনে ফাঁসির দড়ি

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। প্রেমিককে নিয়ে স্বামী জহির মিয়ার শরীরে স্যালাইনের সঙ্গে তরল বিষ প্রবেশ করিয়ে হত্যা করেন তিনি। এ ঘটনায় প্রেমিকসহ স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

২১ মার্চ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের স্ত্রী শিরিন আক্তার ও তার প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্য।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার ইসলাইল ওরফে সোনা মিয়ার ছেলে জহির মিয়ার সঙ্গে শিরিন আক্তারের মধ্যে বিয়ের পর থেকে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জহির অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী দুলাল চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি শিরিন ও তার পরকীয়া প্রেমিক দুলাল অসুস্থ জহিরের শরীরে স্যালাইন পুশ করার নামে স্যালাইনের ভেতর তরল জাতীয় বিষ মিশিয়ে দেন। এতে পর দিন তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের রিপোর্টে বিষের আলামত পাওয়া যায়। পরে নিহতের স্ত্রী শিরিনকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার পরকীয়া প্রেমিক দুলালসহ তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে পুলিশ ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে তাদেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করলে বিচার কাজ শুরু হয।

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার নিহতের স্ত্রী শিরিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক দুলাল চন্দ্রের ফাঁসির আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শিরিন জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের রওশন আলীর মেয়ে এবং দুলাল চন্দ্র একই জেলার সদর উপজেলার ঝাকুনিপাড়া গ্রামের কুমোদ চন্দ্রের ছেলে। বর্তমানে উভয় আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago